Gyan Skill ওয়েবসাইটে আপনাকে স্বাগতম!
আমি শুভঙ্কর পাল, এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক। এটি মূলত আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত বাংলাভাষী ছাত্রছাত্রীদের জন্য তৈরি একটি মানসম্মত অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম। আমি এবং আমার একটি দক্ষ টিম যৌথভাবে এই প্ল্যাটফর্মটি পরিচালনা করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো সঠিক গাইডলাইন এবং নির্ভুল তথ্যের মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া।
আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য
বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে পড়াশোনার সঠিক উপাদান বা মানসম্মত শিক্ষামূলক তথ্য বাংলা ভাষায় খুঁজে পাওয়া বেশ কঠিন। শিক্ষার্থীদের এই সমস্যা দূর করতেই আমি এবং আমার টিম মিলে Gyan Skill প্লাটফর্মটি তৈরি করেছি। এই ওয়েবসাইটে আমরা ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিষয় গুলি সম্পূর্ণ তথ্যবহুল ও সহজ সরল উপস্থাপন করি।
আমাদের অভিজ্ঞতা
আমি কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছি এবং বিগত ৬ বছর ধরে আমি শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি। বর্তমানেও আমি একটি কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে চলেছি। শিক্ষকতার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের সাহায্য করার জন্য ২০১৮ সাল থেকে আমি ব্লগিং এবং শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত রয়েছি। আমার এই দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা এবং ব্লগিংয়ের দক্ষতাকে গাইডলাইন হিসেবে রেখে, আমার সাথে যুক্ত হয়েছেন একঝাঁক অভিজ্ঞ ও দক্ষ কন্টেন্ট রাইটার এবং মডারেটর। আমি এবং আমার এই টিমের যৌথ প্রচেষ্টায় প্রতিটি কন্টেন্ট ও তথ্য প্রকাশের আগে তা কঠোরভাবে যাচাই করে নেওয়া হয়। আমাদের একটাই লক্ষ্য, যাতে প্রতিটি শিক্ষার্থী ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে উচ্চ মানের নির্ভুল তথ্যের মাধ্যমে শিক্ষা লাভ করতে পারে।
আমাদের সাইটে আপনি কী কী পাবেন?
ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে আমরা নিচের বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দিই:
ইতিহাস: প্রাচীনযুগ, মধ্যযুগ এবং আধুনিক ভারতের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিস্তারিত ভাবে সহজ ভাষায় আলোচনা।
ভূগোল: প্রাকৃতিক ও আঞ্চলিক ভূগোলের খুঁটিনাটি বিষয়গুলি সঠিক ভাবে মানচিত্রের মাধ্যমে ব্যাখ্যা।
জীবনবিজ্ঞান: মানবদেহ, উদ্ভিদবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ চিত্রের মাধ্যমে উপস্থাপন।
ভৌতবিজ্ঞান: পদার্থবিদ্যা ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা।
আমাদের সাথে যুক্ত থাকুন
আমরা আমাদের পাঠকদের মতামত ও পরামর্শকে সবসময় স্বাগত জানাই। আপনার পড়াশোনা সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা কোনো কন্টেন্ট নিয়ে পরামর্শ থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
অফিসিয়াল ইমেল: spaulartindia@gmail.com
যোগাযোগের পেজ: সরাসরি আমাদের মেসেজ করতে Contact Us পেজে যান।
সোশ্যাল মিডিয়া: আমাদের নিয়মিত আপডেট পেতে এবং আমাদের টিমের সাথে সরাসরি যুক্ত থাকতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারেন।
আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য এবং Gyan Skill-এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শিক্ষা ও সাফল্যের যাত্রায় আমি এবং আমার পুরো টিম সবসময় আপনার পাশে আছি!