Ticker

6/recent/ticker-posts

Online Math Practice Tool | Calculation Skill Test

Calculation Skill Test

Calculation Skill Test

Customize Your Test

Select your preferences and start practicing

About the Calculation Skill Test

গণিত এমন একটি বিষয়, যার দক্ষতা শুধুমাত্র পড়ে নয়, নিয়মিত অনুশীলনের মাধ্যমেই বাড়ানো যায়। বিশেষ করে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের মতো মৌলিক হিসেব গুলি যদি দ্রুত ও নির্ভুলভাবে করতে পারেন, তাহলে স্কুলের পরীক্ষা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা এমনকি দৈনন্দিন জীবনেও অনেক সুবিধা পাওয়া যায়।
এই উদ্দেশ্যেই আমরা তৈরি করেছি একটি ফ্রি Online Math Practice Tool। এর মাধ্যমে আপনি সম্পূর্ণ বিনামূল্যে অঙ্কের প্র্যাকটিস করতে পারবেন। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী অপারেশন নির্বাচন, সংখ্যার রেঞ্জ নির্ধারণ, প্রশ্নের সংখ্যা নির্বাচন এবং সময় গণনার সুবিধা রয়েছে। ফলে নিজের দক্ষতা যাচাই করার পাশাপাশি দ্রুত গণনার অভ্যাসও গড়ে তোলা সম্ভব।

Math Practice Tool কী?

Math Practice Tool হলো একটি অনলাইন গণিত অনুশীলন প্ল্যাটফর্ম। এখানে এলোমেলো (Random) প্রশ্নের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের অঙ্ক প্র্যাকটিস করা যায়। প্রতিবার নতুন করে টেস্ট শুরু করলে নতুন প্রশ্ন আসবে। তবে একই প্রশ্ন কিন্তু কখনই বারবার আসবে না। এর ফলে প্রতিবারই নতুনভাবে নিজের দক্ষতা যাচাই করা যায়।

এই টুলটি বিশেষভাবে তৈরি করা হয়েছে: স্কুলের শিক্ষার্থীদের জন্য, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, পরীক্ষার্থীদের জন্য, Competitive Exam প্রস্তুতকারীদের জন্য, Mental Math অনুশীলনকারীদের জন্য, যে কেউ দ্রুত গণনার দক্ষতা বাড়াতে চান তাদের জন্য।

এই টুলের প্রধান বৈশিষ্ট্য

আমাদের Math Practice Tool এর কিছু বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। এগুলি হলঃ
1. চার ধরনের গণনা প্র্যাকটিস: আপনি ইচ্ছামতো নির্বাচন করতে পারবেন- যোগ (Addition), বিয়োগ (Subtraction), গুণ (Multiplication) ও ভাগ (Division) প্রত্যেকটি আলাদাভাবে অনুশীলন করা যায়।
2. নিজের পছন্দের Number Range নির্বাচন: সব শিক্ষার্থীর দক্ষতা একরকম নয়। তাই এখানে বিভিন্ন Range নির্বাচন করার সুবিধা রয়েছে। যেমন: 0-10, 10-20, 20-50, 50-100 ও 100-200।
শুরুতে ছোট সংখ্যা নিয়ে অনুশীলন করে পরে ধীরে ধীরে বড় সংখ্যায় যেতে পারবেন।
3. প্রশ্নের সংখ্যা নির্বাচন: আপনি নিজের সুবিধামতো প্রশ্নের সংখ্যা ঠিক করতে পারবেন।
উদাহরণস্বরূপ: 10 টি প্রশ্ন, 20 টি প্রশ্ন, 30 টি প্রশ্ন ও 50 টি প্রশ্ন। এতে অল্প সময়েও অনুশীলন করা সম্ভব।
4. Timer সুবিধা: টেস্ট শুরু করার সঙ্গে সঙ্গে সময় গণনা শুরু হয়। এর ফলে আপনি জানতে পারবেন- কত সময়ে টেস্ট শেষ করলেন, আগের তুলনায় গতি বাড়ছে কিনা, দ্রুত গণনার দক্ষতা কতটা উন্নত হচ্ছে ইত্যাদি।
5. সঙ্গে সঙ্গে ফলাফল: প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পরই আপনি জানতে পারবেন উত্তর সঠিক হয়েছে কিনা। ভুল হলে সঠিক উত্তর কত সেটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেওয়া হবে। এতে ভুল থেকে শেখা সহজ হয়।
6. ফাইনাল স্কোর: টেস্ট শেষে দেখা যাবে- মোট সঠিক উত্তরের সংখ্যা, মোট ভুল উত্তরের সংখ্যা, মোট সময় কত, উত্তরের সঠিকতার হার, প্রত্যেকটি প্রশ্নের জন্য গড়ে কত সময় করে লেগেছে ইত্যাদি। এভাবে নিজের পারফরম্যান্স বিশ্লেষণ করা যায়।

কীভাবে এই Math Practice Tool ব্যবহার করবেন?

এই টুল ব্যবহার করা খুবই সহজ। ব্যবহারের প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হলো।

ধাপ 1: সবার প্রথমে Operation-এর ড্রপডাউন মেনু থেকে বেছে নিন আপনি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এর মধ্যে কোনটি প্র্যাকটিস করতে চান।
যেমন- Addition (+)
Subtraction (-)
Multiplication (×)
Division (÷)

ধাপ 2: এরপর প্রশ্নের রেঞ্জ (Range থেকে) নির্বাচন করুন।
যেমন- 0-10, 10-20, 20-50 ইত্যাদি।

ধাপ 3: এরপর কত গুলি প্রশ্ন সমাধান করতে চান (Number of Questions থেকে) সেটি নির্বাচন করুন।
যেমন- 10 Questions, 20 Questions, 30 Questions ইত্যাদি।

ধাপ 4: এরপর প্রশ্নের কঠিনতার হার (Difficulty Level থেকে) নির্বাচন করুন।
যেমন - Easy, Midium অথবা Hard।

ধাপ 5: এবার "Start Test" বাটনে ক্লিক করুন। সাথে সাথে আপনার সামনে প্রথম প্রশ্নটি চলে আসবে এবং ঘড়ির সময় গণনা শুরু হবে।

ধাপ 6: অন-স্ক্রিন কিবোর্ড ব্যবহার করে আপনার উত্তরটি লিখুন এবং "Submit" বাটনে ক্লিক করুন। উত্তরটি সঠিক নাকি ভুল তা আপনি সাথে সাথেই স্ক্রিনে দেখতে পাবেন। আর তারপরই পরবর্তী প্রশ্নটিও চলে আসবে।

ধাপ 7: সব প্রশ্ন শেষ হলে Final Score দেখে নিজের ফলাফল বিশ্লেষণ করুন।

Frequently Asked Questions (FAQ)

1. এই Math Practice Tool কি সম্পূর্ণ ফ্রি?
হ্যাঁ। এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়।

2. মোবাইল থেকে ব্যবহার করা যাবে?
অবশ্যই। এটি মোবাইল, ট্যাবলেট এবং কম্পিউটার, সব ডিভাইসে ব্যবহার করা যায়।

3. প্রতিবার কি একই প্রশ্ন আসে?
না। প্রতিবার নতুন Random প্রশ্ন তৈরি হয়।

4. কোন কোন অঙ্কের প্র্যাকটিস করা যায়?
যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ।

5. Timer-এর সুবিধা কী?
এটি আপনার গণনার গতি পরিমাপ করতে সাহায্য করে।

6. Competitive Exam-এর জন্য কি উপযোগী?
হ্যাঁ। দ্রুত গণনার অভ্যাস গড়ে তুলতে এটি খুবই কার্যকর।

Post a Comment

0 Comments