Ticker

6/recent/ticker-posts

Math Practice in Bengali | অংকের অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস

গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:

  • এই ব্যাবস্থাটি সম্পূর্ণ ফ্রি। এছাড়া লগইন করার ঝামেলাও নেই। অর্থাৎ এখানে কোনোরকম চার্জ ছাড়াই আনলিমিটেড প্র্যাকটিস করতে পারবেন।
  • প্র্যাকটিস শুরু করার জন্য উপরের মূল ইন্টারফেসের মধ্যে প্রথমে 'Select Chapter' অপশন থেকে আপনার পছন্দের অধ্যায় (Chapter) নির্বাচন করুন। তারপর 'Number of Questions' অপশন থেকে প্রশ্নের সংখ্যা নির্বাচন করুন। এরপর 'Start Practice' বাটনে ক্লিক করে টেস্ট শুরু করুন।
  • খাতা ও কলম নিয়ে বসুন। কোনো অঙ্ক নিজে সমাধান করতে না পারলে "Show Answer" বাটনে ক্লিক করে সঠিক নিয়মটি দেখে নিতে পারবেন।
  • সতর্কতা: একবার সমাধান দেখে নিলে, সেই প্রশ্নের উত্তর আর পরিবর্তন বা সিলেক্ট করা যাবে না।
  • নম্বর বিভাজন: প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে দেওয়া হবে।
  • টেস্ট চলাকালীন পেজটি রিফ্রেশ (Refresh) করবেন না, করলে টেস্টটি প্রথম থেকে শুরু হয়ে যাবে।
  • টেস্ট সাবমিট করার পর একটি বিস্তারিত প্রোগ্রেস রিপোর্ট (Progress Report) আসবে। সেখানে আপনার প্রাপ্ত মোট নম্বর, ঠিক ও ভুল উত্তরের সংখ্যা, প্র্যাকটিস শেষ করতে নেওয়া মোট সময় এবং প্রতিটি অঙ্কের বিস্তারিত সমাধান দেখতে পাবেন।
  • কোনো প্রশ্নের উত্তর বা অপশনে ভুল মনে হলে, টেস্ট চলাকালীন "Report" অপশন ব্যবহার করে আমাদের জানাতে পারেন।

Math Practice: সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে অংক প্র্যাকটিস

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, অথচ অঙ্কে ভয় পাচ্ছেন? প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি হলো অংক বা Mathematics। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রের বিভিন্ন পরীক্ষায় পাটিগণিত বা Arithmetic থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যারা অঙ্ক নিয়ে ভয় পান বা পরীক্ষার হলে সময়ের মধ্যে অঙ্ক সম্পূর্ণ করতে পারেন না, তাদের জন্য Gyan Skill নিয়ে এসেছে এক যুগান্তকারী সমাধান- Math Practice Set। এটি একটি সম্পূর্ণ ডাইনামিক এবং অ্যাডভান্সড অনলাইন অংক প্র্যাকটিস টুল। এখান থেকে আপনি যেকোনো সময় সম্পূর্ণ বিনামূল্যে অংকের অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস করতে পারবেন।

বই থেকে বা সাধারণ পিডিএফ (PDF) থেকে অঙ্ক প্র্যাকটিস করার একটি বড় সমস্যা হলো, একই প্রশ্ন বারবার করতে করতে উত্তর মুখস্থ হয়ে যায়। কিছুদিন পর সেই বই থেকে প্র্যাকটিস করলে নিজেকে যাচাই করা যায় না। এই সমস্যার চিরস্থায়ী সমাধানের উদ্দেশ্যে আমরা তৈরি করেছি এই অত্যাধুনিক Math Practice টুল। আমাদের এই প্ল্যাটফর্মে যখনই আপনি কোনো টেস্ট শুরু করবেন, আমাদের সার্ভার হাজার হাজার প্রশ্নের ভাণ্ডার থেকে সম্পূর্ণ নতুন এবং র‍্যান্ডম প্রশ্নের একটি সেট আপনার সামনে তুলে ধরবে। ফলে উত্তর মুখস্থ হওয়ার কোনো সুযোগ নেই, আর আপনার প্র্যাকটিস হবে একদম 100% নিখুঁত।

আমাদের দীর্ঘ শিক্ষকতা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার গাইডেন্সের অভিজ্ঞতা থেকে দেখেছি, ছাত্রছাত্রীরা কনসেপ্ট বোঝার পর সবচেয়ে বেশি হোঁচট খায় প্র্যাকটিসের অভাবে। সঠিক সময়ে, সঠিক নিয়মে এবং শর্টকাট পদ্ধতিতে অঙ্ক সম্পূর্ণ করতে না পারায় পরীক্ষার হলে বহু জানা প্রশ্ন ছেড়ে আসতে হয়। সেই ঘাটতি মেটাতেই এই প্র্যাকটিস সেটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে একজন বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পরীক্ষার্থী, সবাই উপকৃত হতে পারেন।

কেন আমাদের Math Practice টুল ব্যবহার করবেন?

ইন্টারনেটে অঙ্কের অনেক মক টেস্ট পাওয়া যায়, কিন্তু Gyan Skill-এর এই টুলটি অন্যান্য প্ল্যাটফর্মের থেকে সম্পূর্ণ আলাদা। এর বিশেষত্বগুলো নিচে আলোচনা করা হলো:

  • ডাইনামিক ও র‍্যান্ডম প্রশ্নপত্র: আপনি যদি 'শতকরা' চ্যাপ্টারের টেস্ট ১০ বার দেন, তবে ১০ বারই সম্পূর্ণ আলাদা প্রশ্ন আসবে। আমাদের অ্যালগরিদম প্রতিটি টেস্টে নতুন প্রশ্ন সেট তৈরি করে।
  • অধ্যায়ভিত্তিক প্রস্তুতি: আপনার যে চ্যাপ্টারে দুর্বলতা আছে, শুধু সেই চ্যাপ্টারটি বেছে নিয়েই প্র্যাকটিস করতে পারবেন। চাইলে পুরো পাটিগণিতের ওপর একসাথে মিক্সড টেস্টও দেওয়া যাবে।
  • বিস্তারিত সমাধান ও শর্টকাট: অঙ্ক ভুল হলে চিন্তার কিছু নেই। অংকের মধ্যেই সমাধান দেখার সুযোগও পাওয়া যাবে। আবার টেস্ট সাবমিট করার পরও প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি শর্টকাট নিয়ম ও বিস্তারিত ব্যাখ্যা দেখানো হবে। এর ফলে আপনি নিজের ভুলগুলো সহজেই শুধরে নিতে পারেন।
  • টাইম ম্যানেজমেন্ট: পরীক্ষার হলে স্পিড বাড়ানোর জন্য আমাদের এই টুলে নিয়মিত প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন কোন অঙ্কে আপনার কত সময় লাগছে। অংক করার সময় কোন অঙ্কে কত সময় লাগছে তা শেষে বিস্তারিত দেখানো হবে।
  • সম্পূর্ণ বিনামূল্যে: এই টুলের ব্যবহার সম্পূর্ণ ফ্রি। কোনো হিডেন চার্জ নেই এবং লগইন বা সাবস্ক্রিপশনের ঝামেলাও নেই। শুধু ক্লিক করুন আর প্র্যাকটিস শুরু করুন।
  • ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস: মোবাইল হোক বা ল্যাপটপ, সবকিছুতেই খুব সহজে এবং দ্রুতগতিতে এই টুলটি কাজ করবে। কোনো বিরক্তিকর বিজ্ঞাপন আপনার প্র্যাকটিসে বাধা দেবে না।

অংকের কোন কোন অধ্যায় প্র্যাকটিস করা যাবে?

এখনো পর্যন্ত পাটিগণিতের সম্পূর্ণ সিলেবাস নিখুঁতভাবে কভার করার উদ্দেশ্যে আমরা ধাপে ধাপে সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই টুলে যুক্ত করেছি। প্রতিটি অধ্যায় থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেলের প্রশ্ন রাখা হয়েছে। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হলো:

  1. গড় (Average): সংখ্যার গড়, ক্লাসের ছাত্রছাত্রীদের বয়সের গড়, নতুন কেউ যুক্ত হলে গড়ের পরিবর্তন এবং তাপমাত্রার গড়ের অঙ্কগুলো খুব সহজেই এখানে প্র্যাকটিস করা যাবে।
  2. শতকরা (Percentage): যেকোনো সরকারি চাকরির পরীক্ষার ভিত্তি হলো শতকরা। ভগ্নাংশ থেকে শতকরায় রূপান্তর, পাস-ফেল সংক্রান্ত অঙ্ক, ভোট ও নির্বাচনের অঙ্ক এবং জনসংখ্যার হ্রাস-বৃদ্ধির অঙ্ক ইত্যাদি বেশি বেশি করে যুক্ত করা হয়েছে।
  3. লাভ ও ক্ষতি (Profit and Loss): ক্রয়মূল্য (CP), বিক্রয়মূল্য (SP), ধার্যমূল্য (MP) এবং সমতুল্য ছাড় (Successive Discount), অসৎ ব্যবসায়ী সংক্রান্ত জটিল সমস্যাযুক্ত অঙ্ক গুলি এখানে প্র্যাকটিস করতে পারবেন।
  4. সময় ও কার্য (Time and Work): 'A একটি কাজ ১০ দিনে করে, B ২০ দিনে করে...' - এ ধরনের প্রশ্নগুলো লসাগু (LCM) বা ভগ্নাংশ পদ্ধতিতে দ্রুত সমাধানের প্র্যাকটিস সেট। এছাড়া নারী-পুরুষ-শিশুর কাজ, কাজ ছেড়ে চলে যাওয়া এবং অল্টারনেট দিনের কাজের অঙ্কও এখানে যুক্ত আছে।
  5. নল ও চৌবাচ্চা (Pipes and Cisterns): সময় ও কার্যের নিয়মের ওপর ভিত্তি করেই নল ও চৌবাচ্চার অঙ্কগুলো তৈরি। একটি নল দিয়ে জল ঢুকছে এবং অন্যটি দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই ধরনের কনসেপচুয়াল প্রশ্নগুলো প্র্যাকটিস করা খুব দরকার। এগুলিকেও এর মধ্যে রাখা হয়েছে।
  6. অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion): বয়স সংক্রান্ত সমস্যা, মুদ্রার অঙ্ক, আয়ের অনুপাত এবং তৃতীয় বা চতুর্থ সমানুপাত নির্ণয়ের অঙ্কগুলো এই অধ্যায়ের অন্তর্ভুক্ত।
  7. সরল সুদ (Simple Interest): আসল, সুদের হার এবং সময় দেওয়া থাকলে কীভাবে মুখে মুখে সুদ বের করতে হয়, অথবা কত বছরে মূলধন দ্বিগুণ হবে, এমন অসংখ্য প্রশ্ন এই প্র্যাকটিস সেটে রয়েছে।
  8. চক্রবৃদ্ধি সুদ (Compound Interest): চক্রবৃদ্ধি সুদের জটিল ক্যালকুলেশনগুলো ট্রি-মেথড, রেশিও পদ্ধতি বা সাকসেসিভ নিয়মে প্র্যাকটিস করার সেরা জায়গা হলো আমাদের এই টুলটি। অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক সুদের হারের অঙ্কও পাবেন এখানে।
  9. সময় ও দূরত্ব (Time and Distance): ট্রেন, বাস এবং আপেক্ষিক গতির অঙ্কগুলো পরীক্ষার্থীদের খুব সমস্যায় ফেলে। চোর-পুলিশের দৌড়, ট্রেনের প্ল্যাটফর্ম অতিক্রম করা এবং গড় গতির অঙ্কগুলো নিয়মিত প্র্যাকটিস করলে এই ভয় কেটে যাবে।
  10. নৌকা ও স্রোত (Boat and Stream): অনুকূল ও প্রতিকূল গতির সাহায্যে নৌকার বেগ এবং স্রোতের বেগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি যা WBP এবং পিএসসির পরীক্ষাতে প্রায়ই আসে। এই ধরনের সমস্ত প্রশ্ন এর মধ্যে রাখা হয়েছে।
  11. মিশ্রণ (Mixture and Alligation): দুধ ও জলের মিশ্রণ বা খাঁটি সোনার সাথে খাদের মিশ্রণের অঙ্কগুলো অ্যালিগেশন নিয়মে সমাধানের প্রচুর প্র্যাকটিস প্রশ্ন আমাদের ডাটাবেসে রয়েছে।

কোন কোন সরকারি চাকরির পরীক্ষার জন্য এই Math Practice টুলটি কার্যকরী?

পশ্চিমবঙ্গ এবং সারা ভারতের বিভিন্ন পরীক্ষায় আসা অঙ্কের প্যাটার্ন এবং বিগত বছরের প্রশ্নাবলী (Previous Year Questions) বিশ্লেষণ করে আমাদের প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। বিশেষ করে নিচের পরীক্ষাগুলোর জন্য এটি 100% কার্যকরী:

  • West Bengal Police (WBP) & Kolkata Police (KP): কনস্টেবল (Constable) এবং সাব-ইন্সপেক্টর (SI) পরীক্ষার প্রিলিমিনারি ও মেইনস উভয় পরীক্ষাতেই অঙ্কের গুরুত্ব অপরিসীম। পুলিশের পরীক্ষায় কাট-অফ ক্লিয়ার করতে হলে পাটিগণিতে স্ট্রং হতেই হবে। আমাদের এই টুলের প্রশ্নগুলো পুলিশের পরীক্ষার বর্তমান সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে।
  • WBCS (Prelims & Mains): ডব্লিউবিসিএস প্রিলিমসে জিআই ও ম্যাথ মিলিয়ে ২৫ নম্বর থাকে, যেখানে পাটিগণিতই প্রধান। আর মেইনসে অঙ্ক ও জি.আই. মিলে 200 নম্বরের প্রশ্ন থাকে। সেখানে স্পিড না থাকলে পুরো পেপার শেষ করা অসম্ভব। এখানে নিয়মিত প্র্যাকটিস করলে আপনার স্পিড কয়েকগুণ বেড়ে যাবে।
  • PSC Clerkship & Miscellaneous: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) পরীক্ষাগুলোতে, বিশেষ করে ক্লার্কশিপে পাটিগণিতের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। এই প্র্যাকটিস টুলটি পিএসসির স্ট্যান্ডার্ড এবং বিগত বছরের ট্রেন্ড মেনে তৈরি করা হয়েছে।
  • Primary TET: প্রাইমারি টেটে পেডাগজির পাশাপাশি বিষয়ভিত্তিক অঙ্কের একটি বড় অংশ থাকে। সময় ও কার্য, গড় এবং শতকরার অঙ্কগুলো টেট পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলোকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • SSC (CGL, CHSL, MTS, GD): স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাগুলোতে সময় বাঁচানোই আসল খেলা। 60 বা 90 মিনিটে 100 টি প্রশ্ন সমাধান করতে গেলে অবশ্যই অ্যাডভান্সড শর্টকাট প্রয়োজন। এখানকার সলিউশনগুলো আপনাকে সেই স্পিড এনে দেবে। বিশেষ করে SSC GD Constable-এর জন্য পাটিগণিত অত্যন্ত ভাইটাল।
  • Railway (NTPC, Group D, ALP): রেলের পরীক্ষায় সায়েন্স এবং ম্যাথ থেকে প্রচুর প্রশ্ন আসে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) প্যাটার্ন অনুযায়ী এই ডাইনামিক সেটগুলো রেলের প্রস্তুতির জন্য একটি মাস্টারস্ট্রোক।

গণিতে স্পিড এবং অ্যাকুরেসি বাড়ানোর কৌশল

শুধু প্র্যাকটিস করলেই হবে না, সঠিক নিয়মে এবং স্ট্র্যাটেজি মেনে প্র্যাকটিস করতে হবে। গণিতে ভালো স্কোর করার জন্য নিচে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী টিপস দেওয়া হলো:

  1. বেসিক কনসেপ্ট ক্লিয়ার করুন: শর্টকাট শেখার আগে বেসিক নিয়ম জানুন। ফর্মুলা মুখস্থ না করে অঙ্কের ভেতরের লজিক বোঝার চেষ্টা করুন। বেসিক স্ট্রং থাকলে পরীক্ষার হলে কোনো অংকের শর্টকাট ভুলে গেলেও অঙ্কটি সঠিক করে আসা যায়।
  2. মৌখিক ক্যালকুলেশন (Mental Math): 1 থেকে 30 পর্যন্ত নামতা, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার (Square) এবং 1 থেকে 15 পর্যন্ত কিউব (Cube) ঠোঁটস্থ রাখুন। এছাড়া ভগ্নাংশ থেকে শতকরা (যেমন: 1/6 = 16.66%, 1/8 = 12.5%) মুখস্থ রাখলে ক্যালকুলেশনে অনেক সময় বাঁচাতে পারবেন।
  3. ভুলগুলো খাতায় নোট করুন (Mistake Diary): আমাদের টুলে প্র্যাকটিস করার পর যে অঙ্কগুলো ভুল হবে বা যেগুলো করতে বেশি সময় লাগবে, সেগুলো একটি আলাদা খাতায় টুকে রাখুন। তারপর সমাধানগুলো ভালোকরে বুঝে নিন। পরীক্ষার আগে নতুন কিছু না পড়ে শুধু ওই খাতাটি রিভিশন দেবেন।
  4. সময় ধরে প্র্যাকটিস করুন: অঙ্কের জন্য স্পিড খুবই গুরুত্বপূর্ণ। প্রথমদিকে অঙ্ক মেলাতে একটু বেশি সময় লাগতে পারে, তবে আস্তে আস্তে চেষ্টা করুন প্রতিটি পাটিগণিতের প্রশ্ন 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে সমাধান করতে।
  5. অপশন টেস্ট পদ্ধতি (Option Elimination): অনেক সময় পুরো অঙ্ক না কষেও শুধুমাত্র অপশন দেখে উত্তর বের করা যায়। বিশেষ করে অনুপাত বা বিভাজ্যতার নিয়মের সাহায্যে। প্র্যাকটিসের সময় এই পদ্ধতিগুলো প্রয়োগ করার চেষ্টা করুন।

পাটিগণিতের সকল সূত্র ও শর্টকাট ট্রিক্স

পাটিগণিত (Arithmetic) যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, PSC, Railway, Police) সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্কোরিং অংশ। সঠিক সূত্র ও শর্টকাট ট্রিক্স জানা থাকলে পরীক্ষার হলে অংক সমাধানের সময় কয়েক গুণ কমানো সম্ভব। নিচে পাটিগণিতের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রধান সূত্র এবং দ্রুত সমাধানের ট্রিক্স আলোচনা করা হলো।

1. গড় (Average)

মূল সূত্র: গড় = রাশিগুলির মোট সমষ্টি / রাশির সংখ্যা

শর্টকাট ট্রিক্স:
• প্রথম $n$ সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় = $\frac{n+1}{2}$
• প্রথম $n$ সংখ্যক জোড় সংখ্যার গড় = $n+1$
• প্রথম $n$ সংখ্যক বিজোড় সংখ্যার গড় = $n$

2. অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion)

দুটি সমজাতীয় রাশির তুলনাই হলো অনুপাত।
চতুর্থ সমানুপাতী: $a, b, c$ এর চতুর্থ সমানুপাতী $x$ হলে, $\frac{a}{b} = \frac{c}{x}$, অর্থাৎ $x = \frac{bc}{a}$
তৃতীয় সমানুপাতী: $a$ এবং $b$ এর তৃতীয় সমানুপাতী $x$ হলে, $x = \frac{b^2}{a}$
মধ্য সমানুপাতী: $a$ এবং $b$ এর মধ্য সমানুপাতী হবে $\sqrt{ab}$

3. সময় ও কার্য (Time and Work)

কাজের পরিমাণ সময়ের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় (অর্থাৎ লোক বাড়লে সময় কমে)।
প্রাথমিক ট্রিক: A একটি কাজ $x$ দিনে এবং B ঐ কাজ $y$ দিনে করতে পারলে, তারা দুজনে একত্রে কাজটি করবে: $\frac{xy}{x+y}$ দিনে।
MDH Rule (চেইন রুল): $$\frac{M_1 \times D_1 \times H_1}{W_1} = \frac{M_2 \times D_2 \times H_2}{W_2}$$ (M = লোকসংখ্যা, D = দিন, H = সময়/ঘণ্টা, W = কাজের পরিমাণ)

4. সময় ও দূরত্ব (Time and Distance)

মূল সূত্র: দূরত্ব ($D$) = গতিবেগ ($S$) $\times$ সময় ($T$)

একক পরিবর্তনের ট্রিক:
• $km/hr$ থেকে $m/s$ এ পরিবর্তন করতে $\frac{5}{18}$ দিয়ে গুণ করতে হয়।
• $m/s$ থেকে $km/hr$ এ পরিবর্তন করতে $\frac{18}{5}$ দিয়ে গুণ করতে হয়।

গড় গতিবেগ (Average Speed): যদি কোনো ব্যক্তি সমান দূরত্ব $x$ কিমি/ঘণ্টা বেগে যায় এবং $y$ কিমি/ঘণ্টা বেগে ফিরে আসে, তবে তার যাতায়াতের গড় গতিবেগ: $$\frac{2xy}{x+y}$$

5. শতকরা (Percentage)

শতকরা অংকের মূল ভিত্তি হলো ১০০-এর সাপেক্ষে হিসাব করা।
প্রাথমিক ধারণা: $x\% = \frac{x}{100}$
ভগ্নাংশ থেকে শতকরা: ভগ্নাংশকে ১০০ দিয়ে গুণ করতে হয় (যেমন: $\frac{1}{4} = \frac{1}{4} \times 100 = 25\%$)।
শর্টকাট ট্রিক (Interchangeability): $x$-এর $y\% = y$-এর $x\%$। (যেমন: 50-এর 12% যা, 12-এর 50% ঠিক তাই)।
ক্রমিক বৃদ্ধি বা হ্রাস (Net Effect): কোনো মান প্রথমে $a\%$ এবং পরে $b\%$ বৃদ্ধি পেলে মোট পরিবর্তনের হার: $$a + b + \frac{ab}{100}$$ (হ্রাস পেলে $a$ বা $b$-এর মান ঋণাত্মক বা মাইনাস ধরে অংক করতে হবে)

6. লাভ ও ক্ষতি (Profit and Loss)

লাভ-ক্ষতির অংক সবসময় ক্রয়মূল্যের (Cost Price বা CP) ওপর নির্ভর করে হিসাব করা হয়, যদি না প্রশ্নে অন্য কিছু বলা থাকে।
লাভ: বিক্রয়মূল্য > ক্রয়মূল্য হলে লাভ হয়। (লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)
ক্ষতি: ক্রয়মূল্য > বিক্রয়মূল্য হলে ক্ষতি হয়। (ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য)
শতকরা লাভ: (লাভ / ক্রয়মূল্য) $\times 100$
শতকরা ক্ষতি: (ক্ষতি / ক্রয়মূল্য) $\times 100$

শর্টকাট ট্রিক: যদি দুটি দ্রব্য একই মূল্যে বিক্রি করা হয় এবং একটিতে $x\%$ লাভ ও অপরটিতে $x\%$ ক্ষতি হয়, তবে মোটের ওপর সর্বদা ক্ষতি হবে।
ক্ষতির হার = $\frac{x^2}{100}\%$

7. সরল সুদ (Simple Interest)

সূত্র: $SI = \frac{P \times R \times T}{100}$
(যেখানে $P$ = আসল, $R$ = বার্ষিক সুদের হার, $T$ = সময় বা বছর)

8. চক্রবৃদ্ধি সুদ (Compound Interest)

সবৃদ্ধিমূল বা সুদ-আসল ($A$) = $P \times (1 + \frac{R}{100})^T$
চক্রবৃদ্ধি সুদ ($CI$) = $A - P$

শর্টকাট ট্রিক (2 বছরের পার্থক্য): ২ বছরের জন্য কোনো নির্দিষ্ট আসলের ওপর সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হলে আসল ($P$) বের করার সূত্র:

পার্থক্য = $P \times \left(\frac{R}{100}\right)^2$

আজই প্র্যাকটিস শুরু করুন!

আর দেরি কেন? ওপরের মক টেস্ট প্যানেল থেকে আপনার পছন্দের অধ্যায় নির্বাচন করুন এবং "Start Practice" বাটনে ক্লিক করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন। মনে রাখবেন, সরকারি চাকরিতে সাফল্যের কোনো শর্টকাট নেই, কিন্তু অঙ্কের শর্টকাট আছে, যা আসে একমাত্র নিখুঁত প্র্যাকটিস থেকে। Gyan Skill-এর সাথে আপনার প্রস্তুতি হোক আরও মজবুত!

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. এই অঙ্ক প্র্যাকটিস (Math Practice) টুলটি কি বারবার ব্যবহার করা যাবে?

হ্যাঁ, অবশ্যই। প্রতিবার প্র্যাকটিস শুরু করলে পাটিগণিতের প্রশ্নগুলো আমাদের অংকের ভান্ডার থেকে সম্পূর্ণ নতুন করে র‍্যান্ডম (Random) ক্রমে সাজানো হয়। ফলে একই চ্যাপ্টার সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড বার প্র্যাকটিস করা যায়। তাছাড়া, এখানে উত্তর মুখস্থ হয়ে যাওয়ার কোনো ভয় নেই।

২. অঙ্ক ভুল হলে কি এখানে সমাধান বা শর্টকাট নিয়ম পাওয়া যাবে?

হ্যাঁ, প্র্যাকটিস সেট জমা দেওয়ার পর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি বিস্তারিত ব্যাখ্যা ও সমাধানের নিয়ম (Solution) দেখানো হয়, যাতে আপনি নিজের ভুলগুলো সহজেই শুধরে নিতে পারেন এবং নতুন শর্টকাট শিখতে পারেন।

৩. এখানে পাটিগণিতের কোন কোন অধ্যায় প্র্যাকটিস করা যাবে?

এই টুলে পাটিগণিতের সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন- গড় (average), শতকরা (Percentage), লাভ ও ক্ষতি (Profit and Loss), সময় ও কার্য (Time and Work), অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion), সরল সুদ (Simple Interest), মিশ্রণ (mixture and aligation) ইত্যাদি চ্যাপ্টারভিত্তিক প্র্যাকটিস করার সুবিধা রয়েছে।

৪. কোন কোন সরকারি চাকরির পরীক্ষার জন্য এই Math Practice টুলটি কার্যকরী?

West Bengal Police (WBP), Kolkata Police (KP), WBCS, PSC Clerkship, SSC, Railway এবং Primary TET-এর মতো সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার গণিত (Math) প্রস্তুতির জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি অনলাইন প্র্যাকটিস টুল।

Post a Comment

0 Comments