Ticker

6/recent/ticker-posts

ইংরাজির 12 টি Tense-এর সমস্ত নিয়ম | English Tense Rules in Bengali

Tense হলো ইংরেজি Grammar-এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। কোনো কাজ কখন সংঘটিত হয় (বর্তমানে, অতীতে নাকি ভবিষ্যতে) তা Tense-এর মাধ্যমে বোঝানো হয়। ইংরেজিতে সঠিক বাক্য গঠন করতে Tense-এর নিয়মগুলি জানা অত্যন্ত জরুরি। এই আর্টিকেলে ইংরেজি Tense-এর 12টি প্রকারের সমস্ত নিয়ম, Formula, উদাহরণ ও বাংলা ব্যাখ্যা সহজভাবে আলোচনা করা হয়েছে।


English Tense Rules in Bengali with 12 Tenses, Formulas and Examples

ইংরেজিতে tense-কে প্রধান 3 টি ভাগে ভাগ করা যায়, যথা-

1. Present Tense, 

2. Past Tense 

3. Future Tense

নিচে প্রতিটি ভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:


1. Present Tense


Present Tense মূলত এমন কাজ বা ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়, যার সঙ্গে বর্তমান সময়ের সম্পর্ক রয়েছে।


Present Tense প্রধানত 4 প্রকার, যথা-


1.1. Present Indefinite Tense (Simple Present)

1.2. Present Continuous Tense

1.3. Present Perfect Tense

1.4. Present Perfect Continuous Tense


নিচে এই চার প্রকার Tense সম্পর্কে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হলো।


1.1. Present Indefinite Tense বা Simple Present Tense


◼ Present Indefinite কখন ব্যাবহার হয়?


যে কাজ নিয়মিত ঘটে, অভ্যাসগতভাবে ঘটে, সাধারণ সত্য, চিরন্তন সত্য, কোনো ব্যক্তি বা বস্তুর স্বাভাবিক বৈশিষ্ট্য বা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ভবিষ্যতে ঘটবে এমন বোঝাতে সাধারণত Present Indefinite Tense ব্যবহৃত হয়।


● উদাহরণ:


I play football. (আমি ফুটবল খেলি।)

He goes to school every day. (সে প্রতিদিন স্কুলে যায়।)

The sun rises in the east. (সূর্য পূর্ব দিকে উদিত হয়।)

Water boils at 100°C. (100°C তাপমাত্রায় জল ফুটে।)


Present Indefinite-এর গঠন


a) Affirmative Sentence:


● গঠন: Subject + V1 + Object


তবে Subject যদি He/She/It বা একবচন তৃতীয় পুরুষ হয়, তাহলে Verb-এর সঙ্গে সাধারণত s/es যোগ হয়।


● উদাহরণ:


I play cricket. (আমি ক্রিকেট খেলি।)

We play cricket. (আমরা ক্রিকেট খেলি।)

They play cricket. (তারা ক্রিকেট খেলে।)

He plays cricket. (সে ক্রিকেট খেলে।)

She reads books. (সে বই পড়ে।)


◼ কখন Verb-এর সঙ্গে s/es হবে?


যদি Subject হয় He, She, It বা কোনো একবচন ব্যক্তি/বস্তু হয় তাহলে মূল Verb-এর সঙ্গে সাধারণত s/es যোগ হয়।


উদাহরণ:


He works hard.

She sings well.

Rahul plays football.

The boy reads a book.


◼ কখন es হবে?


● Verb-এর শেষে সাধারণত s, sh, ch, x এবং o থাকলে es যুক্ত হয়।


যেমন:

  • go → goes
  • do → does
  • wash → washes
  • watch → watches
  • fix → fixes

উদাহরণ:

He goes to school.

She washes her clothes.

He watches television.


● আবার Verb-এর শেষে consonant + y থাকলে y বাদ দিয়ে ies করতে হয়।


যেমন:

  • study → studies
  • try → tries
  • cry → cries

উদাহরণ:

He studies English.

She tries her best.


● কিন্তু Vowel + y হলে শুধু s হবে।

  • play → plays
  • enjoy → enjoys
  • He plays football.


b) Negative Sentence:


● গঠন: Subject + do/does + not + V1 + Object


*এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখতে হবে, He/She/It-এর সঙ্গে does ব্যবহৃত হলে মূল Verb-এ আর s/es হবে না।


সঠিক: He does not play football.

ভুল: He does not plays football. ❌


কারণ does-এর মধ্যেই third person-এর চিহ্ন রয়েছে।


● আরও উদাহরণ:

I do not like tea.

They do not play cricket.

She does not like coffee.

Rahul does not go to school on Sunday.


c) Interrogative Sentence:


● গঠন: Do/Does + Subject + V1 + Object?


● উদাহরণ:


Do you play football? (তুমি কি ফুটবল খেলো?)

Does he read books? (সে কি বই পড়ে?)

Does she know you? (সে কি তোমাকে চেনে?)


d) Wh-question


● গঠন: Wh-word + do/does + Subject + V1...?


● উদাহরণ:


Where do you live? (তুমি কোথায় থাকো?)

Why does he cry? (সে কেন কাঁদে?)

What does she want? (সে কী চায়?)


◼ Present Indefinite-এর প্রধান ব্যবহার


i) অভ্যাস বা নিয়মিত কাজ:


I go for a walk every morning. (আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই।)

He reads the newspaper every day. (সে প্রতিদিন সংবাদপত্র পড়ে।)


● বাক্যে নিম্নোলিখিত শব্দ গুলি থাকলে Present Indefinite ব্যবহারের সম্ভাবনা বেশি:

  • always
  • usually
  • often
  • sometimes
  • regularly
  • every day
  • every week
  • daily
  • generally
  • normally

ii) সাধারণ সত্য:


The earth moves around the sun. (পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।)

Birds fly in the sky. (পাখিরা আকাশে উড়ে।)


iii) চিরন্তন সত্য:


Honesty is the best policy. (সততাই সর্বোত্তম নীতি।)

The sun rises in the east. (সূর্য পূর্ব দিকে ওঠে।)


iv) বৈজ্ঞানিক সত্য:


Water freezes at 0°C. (0°C তাপমাত্রায় জল জমে)

Iron expands when heated. (উত্তপ্ত করলে লোহা প্রসারিত হয়)


v) স্থায়ী অবস্থা:


I live in Kolkata. (আমি কলকাতায় থাকি।)

She works in a bank. (সে একটি ব্যাংকে কাজ করে।)


vi) Timetable বা Schedule:


ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়সূচি বোঝাতেও Present Indefinite ব্যবহার করা যায়।

The train leaves at 6 p.m. (ট্রেনটি সন্ধ্যা ৬টায় ছাড়ে)

The examination starts at 10 a.m. (পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়)


1.2. Present Continuous Tense


◼ Present Continuous কী?


যে কাজ বর্তমানে চলছে বা কথা বলার সময় ঘটছে, তা বোঝাতে Present Continuous Tense ব্যবহৃত হয়।


● উদাহরণ:


I am reading a book. আমি একটি বই পড়ছি।

She is cooking food. সে রান্না করছে।

They are playing football. তারা ফুটবল খেলছে।


◼ Present Continuous-এর গঠন


a) Affirmative Sentence:


● গঠন: Subject + am/is/are + V-ing + Object


* মনে রাখতে হবে:

  • I-এর সঙ্গে am,
  • He/She/It/একবচন Subject-এর সঙ্গে is,
  • এবং You/We/They/বহুবচন Subject-এর সঙ্গে are হয়।

উদাহরণ:

  • I am reading.
  • He is reading.
  • She is singing.
  • We are playing.
  • They are working.

b) Negative Sentence:


● গঠন: Subject + am/is/are + not + V-ing


● উদাহরণ:


I am not sleeping.(আমি ঘুমাচ্ছি না।)

He is not working. (সে কাজ করছে না।)

They are not playing. (তারা খেলছে না।)


c) Interrogative Sentence:


গঠন: Am/Is/Are + Subject + V-ing...?


উদাহরণ:


Are you reading? (তুমি কি পড়ছ?)

Is he sleeping? (সে কি ঘুমাচ্ছে?)

Are they playing football? (তারা কি ফুটবল খেলছে?)


◼ Present Continuous-এর প্রধান ব্যবহার


i) এখন কাজটি চলছে:


Look! The boy is running. (দেখো! ছেলেটি দৌড়াচ্ছে)

She is talking to her mother now. (সে এখন তার মায়ের সঙ্গে কথা বলছে)


ii) বর্তমান সময়ের সাময়িক কাজ:


I am staying with my friend this week.

আমি এই সপ্তাহে আমার বন্ধুর সঙ্গে থাকছি। (এখানে কাজটি স্থায়ী নয়, সাময়িক।)


iii) বর্তমানে পরিবর্তনশীল পরিস্থিতি:


The weather is getting colder. (আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে)

Prices are increasing. (দাম বাড়ছে)


iv) নিকট ভবিষ্যতের নির্দিষ্ট পরিকল্পনা:


I am meeting my friend tomorrow. (আমি আগামীকাল আমার বন্ধুর সঙ্গে দেখা করছি)

She is going to Delhi next week. (সে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছে)


◼ Present Continuous-এর Signal Words


বাক্যে now, right now, at present, at this moment, currently, Look!, Listen! ইত্যাদি শব্দগুলি থাকলে বেশিরভাগ ক্ষেত্রে Present Continuous Tense হয়ে থাকে।


উদাহরণ:


He is studying now.

They are playing at present.

Look! The baby is crying.


* কিছু Verb সাধারণত Continuous হয় না। এই ধরনের Verb-কে Stative Verb বলা হয়। এগুলো সাধারণত Continuous Tense-এ ব্যবহৃত হয় না।


যেমন: know, believe, understand, love, hate, want, need, remember, belong, own, prefer ইত্যাদি।


ভুল: I am knowing him. ❌

সঠিক: I know him. ✅


আরও কয়েকটি:

I understand the problem. ✅

She wants a car. ✅

I believe you. ✅


1.3. Present Perfect Tense


◼ Present Perfect কী?


কোনো কাজ অতীতে ঘটেছে কিন্তু তার ফলাফল বা সম্পর্ক বর্তমানের সঙ্গে রয়েছে, অথবা কোনো কাজ এইমাত্র/ইতিমধ্যে/এখনও পর্যন্ত সম্পন্ন হয়েছে সেক্ষেত্রে Present Perfect Tense হয়।


a) Affirmative Sentence:


● গঠন: Subject + has/have + V3 + Object


* মনে রাখতে হবে:

  • Subject যদি He/She/It/একবচন হয় তাহলে has বসে।
  • এবং Subject যদি I/You/We/They হয় তাহলে have বসে।

● উদাহরণ:


I have finished my work. (আমি আমার কাজ শেষ করেছি)

She has written a letter. (সে একটি চিঠি লিখেছে)

They have completed the project. (তারা প্রকল্পটি সম্পূর্ণ করেছে)


b) Negative Sentence:


● গঠন: Subject + has/have + not + V3


● উদাহরণ:


I have not finished the work. (আমি কাজটি শেষ করিনি)

He has not arrived yet. (সে এখনও আসেনি)

They have not completed the task. (তারা কাজটি সম্পূর্ণ করেনি)


c) Interrogative Sentence:


● গঠন: Has/Have + Subject + V3...?


● উদাহরণ:


Have you finished your work? (তুমি কি তোমার কাজ শেষ করেছ?)

Has he arrived? (সে কি এসেছে?)

Have they left? (তারা কি চলে গেছে?)


◼ Present Perfect-এর প্রধান ব্যবহার


i) কাজ শেষ হয়েছে, কিন্তু নির্দিষ্ট সময় বলা হয়নি:


I have seen this movie. আমি এই সিনেমাটি দেখেছি।

She has visited Delhi. সে দিল্লি ভ্রমণ করেছে।


(উপরের বাক্য দুটিতে কখন দেখেছি বা কখন গিয়েছি বলা হয়নি।)


ii) সদ্য সম্পন্ন কাজ:


The train has arrived.ট্রেন এসে গেছে।

He has just finished his work. সে এইমাত্র তার কাজ শেষ করেছে।


iii) বর্তমান ফলাফল রয়েছে:


Someone has broken the window.

কেউ জানালাটি ভেঙেছে। (অর্থাৎ জানালাটি এখন ভাঙা অবস্থায় আছে।)


◼ Since এবং For-এর ব্যবহার


Present Perfect এবং Present Perfect Continuous-এ since ও for খুব গুরুত্বপূর্ণ।


Since: কাজ কখন থেকে শুরু হয়েছে তা বোঝাতে Since ব্যাবহার করে হয়।

যেমন: since 2020, since Monday, since morning, since childhood, since 5 p.m.


For: কাজটি কতক্ষণ ধরে চলছে তা বোঝাতে For ব্যাবহার করে হয়।

যেমন: for two hours, for five days, for ten years, for a long time.


উদাহরণ:


I have lived here since 2020.

আমি 2020 সাল থেকে এখানে বাস করছি।


I have lived here for six years.

আমি ছয় বছর ধরে এখানে বাস করছি।


◼ Just, Already, Yet -এর ব্যাবহার:


Present Perfect-এ এগুলো খুব গুরুত্বপূর্ণ।


● Just (এইমাত্র):

I have just finished my work. (আমি এইমাত্র আমার কাজ শেষ করেছি।)


● Already (ইতিমধ্যে):

She has already left. (সে ইতিমধ্যেই চলে গেছে।)


● Yet (এখনও/এখনও):

সাধারণত Negative ও Interrogative sentence-এ ব্যবহৃত হয়।

I have not finished the work yet. (আমি এখনও কাজটি শেষ করিনি।)

Have you finished the work yet? (তুমি কি এখনও কাজটি শেষ করেছ?)


◼ Ever এবং Never:


● Ever: কোনো অভিজ্ঞতা হয়েছে কি না জানতে প্রশ্নে ব্যবহৃত হয়।


Have you ever visited Delhi? (তুমি কি কখনও দিল্লি গিয়েছ?)


● Never (কখনও নয়):

I have never seen snow. (আমি কখনও তুষার দেখিনি।)


* গুরুত্বপূর্ণ নিয়ম: নির্দিষ্ট অতীত সময় থাকলে Present Perfect হয় না। যদি অতীতে কাজটি কখন ঘটেছে তা নির্দিষ্টভাবে বলা হয়, তাহলে সাধারণত Simple Past ব্যবহৃত হয়।


ভুল: I have seen him yesterday. ❌


সঠিক: I saw him yesterday. ✅


কারণ, yesterday একটি নির্দিষ্ট অতীত সময়।


● আরও কিছু শব্দ:

  • yesterday
  • last week
  • last year
  • ago
  • in 2020

এসবের সঙ্গে সাধারণত Simple Past ব্যবহৃত হয়।


1.4. Present Perfect Continuous Tense


◼ Present Perfect Continuous কী?


যে কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে, অথবা কাজটি সম্প্রতি পর্যন্ত চলেছে এবং তার প্রভাব বর্তমানেও রয়েছে—এমন ক্ষেত্রে Present Perfect Continuous ব্যবহৃত হয়।


a) Affirmative Sentence:


● গঠন: Subject + has/have + been + V-ing + Object


● উদাহরণ:


I have been studying for two hours. (আমি দুই ঘণ্টা ধরে পড়ছি।)

She has been working since morning. (সে সকাল থেকে কাজ করছে।)

They have been playing for three hours.(তারা তিন ঘণ্টা ধরে খেলছে।)


● Has/Have-এর নিয়ম:

  • He/She/It → has been
  • I/You/We/They → have been


উদাহরণ:


He has been studying.

She has been working.

I have been reading.

They have been playing.


b) Negative Sentence:


● গঠন: Subject + has/have + not + been + V-ing


● উদাহরণ:


I have not been sleeping well. (আমি ভালোভাবে ঘুমাচ্ছি না।)

He has not been working since morning. (সে সকাল থেকে কাজ করছে না।)


c) Interrogative Sentence:


● গঠন: Has/Have + Subject + been + V-ing...?


● উদাহরণ:


Have you been studying for two hours? (তুমি কি দুই ঘণ্টা ধরে পড়ছ?)

Has she been working since morning? (সে কি সকাল থেকে কাজ করছে?)


◼ Present Perfect Continuous-এর প্রধান ব্যবহার


i) অতীতে শুরু হয়ে এখনও চলছে:


I have been studying English for three years. (আমি তিন বছর ধরে ইংরেজি পড়ছি।)

She has been living here since 2020. (সে 2020 সাল থেকে এখানে বসবাস করছে।)


ii) কাজটি সম্প্রতি চলছিল এবং তার প্রভাব এখন দেখা যাচ্ছে:


He is tired because he has been working all day. (সে ক্লান্ত, কারণ সে সারাদিন ধরে কাজ করছে।)

Her eyes are red because she has been crying. (তার চোখ লাল, কারণ সে কাঁদছিল/কেঁদে আসছে।)


◼ Since এবং For এর ব্যাবহার


● Since (Starting Point এর ক্ষেত্রে):

  • since morning
  • since Monday
  • since 2020
  • since 5 o'clock

● For (Duration এর ক্ষেত্রে):

  • for two hours
  • for five days
  • for three years
  • for a long time

● উদাহরণ:


They have been waiting for two hours. (তারা দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছে।)

They have been waiting since 8 a.m. (তারা সকাল ৮টা থেকে অপেক্ষা করছে।)


◼ Present Perfect বনাম Present Perfect Continuous


Present Perfect: I have read the book. (আমি বইটি পড়েছি।)

এখানে বই পড়ার কাজ সম্পন্ন হয়েছে।


Present Perfect Continuous: I have been reading the book for two hours. (আমি দুই ঘণ্টা ধরে বইটি পড়ছি।)

এখানে কাজটি কতক্ষণ ধরে চলছে, সেটি গুরুত্বপূর্ণ।


◼ Present Perfect বনাম Simple Past


● Present Perfect:


I have lost my pen. (আমি আমার কলম হারিয়েছি।)

এখানে বর্তমানের সঙ্গে সম্পর্ক রয়েছে; এখন কলমটি নেই।


● Simple Past:


I lost my pen yesterday. (আমি গতকাল আমার কলম হারিয়েছিলাম।)

এখানে নির্দিষ্ট অতীত সময় yesterday।


◼ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ Signal Words


● Present Indefinite: always, usually, often, sometimes, every day, regularly, generally, normally


● Present Continuous: now, right now, at present, at this moment, currently, Look!, Listen!


● Present Perfect: just, already, yet, ever, never, recently, lately, so far, till now, up to now


● Present Perfect Continuous: since, for, all day, all morning, for two hours, since morning


* তবে শুধু Signal Word দেখেই Tense নির্বাচন করা যাবে না। বাক্যের অর্থও বুঝতে হবে।


2. Past Tense


Past Tense এমন কাজ বা ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়, যা অতীতের সঙ্গে সম্পর্কিত। অতীতে কোনো কাজ নিয়মিত হতো, কোনো কাজ চলছিল, কোনো কাজ ইতিমধ্যে শেষ হয়েছিল, অথবা অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলেছিল এমন বিভিন্ন পরিস্থিতি বোঝানোর জন্য Past Tense-এর চারটি প্রকার ব্যবহার করা হয়।


Past Tense প্রধানত চার প্রকার। যথা:


2.1. Past Indefinite Tense (Simple Past)

2.2. Past Continuous Tense

2.3. Past Perfect Tense

2.4. Past Perfect Continuous Tense

চলুন, প্রতিটি Tense সহজভাবে উদাহরণসহ বুঝে নেওয়া যাক।


2.1 Past Indefinite Tense / Simple Past Tense


◼ Past Indefinite Tense কী?


যে কাজ অতীতে ঘটেছিল এবং অতীতের কোনো সময়ে সম্পন্ন হয়েছিল, তাকে বোঝাতে সাধারণত Past Indefinite Tense ব্যবহার করা হয়।

অর্থাৎ, অতীতে কোনো কাজ করা, কোনো ঘটনা ঘটা, কোনো অভ্যাস আগে থাকা কিংবা কোনো নির্দিষ্ট সময়ে কিছু ঘটে যাওয়া এমন বোঝাতে এই Tense ব্যবহৃত হয়।


উদাহরণ:


I played football yesterday. আমি গতকাল ফুটবল খেলেছিলাম।

He went to school. সে স্কুলে গিয়েছিল।

She wrote a letter. সে একটি চিঠি লিখেছিল।

They visited Kolkata last year. তারা গত বছর কলকাতা ভ্রমণ করেছিল।


◼ Past Indefinite-এর গঠন:


a) Affirmative Sentence:


● গঠন: Subject + V2 + Object


এখানে Verb-এর দ্বিতীয় রূপ বা V2 ব্যবহার করতে হয়।


● উদাহরণ:


I played cricket yesterday. আমি গতকাল ক্রিকেট খেলেছিলাম।

He went to the market. সে বাজারে গিয়েছিল।

She bought a new book. সে একটি নতুন বই কিনেছিল।

We watched a movie last night. আমরা গত রাতে একটি সিনেমা দেখেছিলাম।

They completed the work. তারা কাজটি সম্পন্ন করেছিল।


* মনে রাখবে: Past Indefinite-এ Subject He, She, It, I, We বা They যাই হোক না কেন, মূল Verb-এর V2-ই ব্যবহৃত হয়।


সঠিক: He went to school.

ভুল: He goes to school yesterday.


b) Negative Sentence:


● গঠন: Subject + did not + V1 + Object


* এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম হলো, did not-এর পরে Verb-এর V1 ব্যবহার করতে হয়, V2 নয়। কারণ, did নিজেই অতীত বোঝায়। তাই did-এর পরে মূল Verb-এর প্রথম রূপ বসে।


● উদাহরণ:


I did not go to school. আমি স্কুলে যাইনি।

He did not play football. সে ফুটবল খেলেনি।

She did not write a letter. সে চিঠি লেখেনি।

They did not finish the work. তারা কাজটি শেষ করেনি।


c) Interrogative Sentence:


● গঠন: Did + Subject + V1 + Object?


● উদাহরণ:


Did you see him? তুমি কি তাকে দেখেছিলে?

Did he go to school? সে কি স্কুলে গিয়েছিল?

Did they complete the work? তারা কি কাজটি সম্পন্ন করেছিল?

Did she call you? সে কি তোমাকে ফোন করেছিল?


d) Wh-question:


● গঠন: Wh-word + did + Subject + V1...?


● উদাহরণ:


Where did you go? তুমি কোথায় গিয়েছিলে?

Why did he cry? সে কেন কেঁদেছিল?

When did she arrive? সে কখন এসেছিল?

What did you buy? তুমি কী কিনেছিলে?


* তবে প্রশ্নের শব্দটি যদি নিজেই Subject হয়, তাহলে সাধারণত did লাগে না।


যেমন:

Who broke the window? কে জানালাটি ভেঙেছিল?

এখানে Who-ই Subject।


◼ Past Indefinite-এর প্রধান ব্যবহার:


i) অতীতে সম্পন্ন কাজ:


I finished my homework yesterday.

আমি গতকাল বাড়ির কাজ শেষ করেছিলাম।

He opened the door.

সে দরজাটি খুলেছিল।


ii) অতীতের নির্দিষ্ট সময়ের ঘটনা:


She came here in 2020.

সে 2020 সালে এখানে এসেছিল।

We met him last Sunday.

গত রবিবার আমাদের সঙ্গে তার দেখা হয়েছিল।


iii) অতীতের অভ্যাস:


অতীতে কোনো কাজ নিয়মিত হতো, কিন্তু বর্তমানে আর হয় না—এমন অর্থেও Simple Past ব্যবহার করা যায়।

When I was a child, I played football every day.

আমি যখন ছোট ছিলাম, তখন প্রতিদিন ফুটবল খেলতাম।

He walked to school every morning when he was young.

সে ছোটবেলায় প্রতিদিন সকালে হেঁটে স্কুলে যেত।


iv) অতীতের ধারাবাহিক ঘটনাগুলি বর্ণনা:


He entered the room, sat on a chair and opened a book.

সে ঘরে ঢুকল, একটি চেয়ারে বসল এবং একটি বই খুলল।

The bell rang, and the students left the classroom.

ঘণ্টা বাজল এবং ছাত্রছাত্রীরা শ্রেণিকক্ষ ছেড়ে চলে গেল।


● Past Indefinite-এর Signal Words:

  • yesterday
  • last night
  • last week
  • last year
  • two days ago
  • a few minutes ago
  • in 2010
  • once
  • formerly
  • when I was young

* এগুলি অতীত বোঝাতে সাহায্য করে। তবে শুধু Signal Word দেখলে হবে না, বাক্যের অর্থ বুঝে Tense নির্বাচন করতে হবে।


2.2. Past Continuous Tense


◼ Past Continuous Tense কী?


অতীতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলছিল, এমন বোঝাতে Past Continuous Tense ব্যবহার করা হয়। অর্থাৎ, কাজটি অতীতে চলমান অবস্থায় ছিল।


● উদাহরণ:


I was reading a book. আমি একটি বই পড়ছিলাম।

He was playing football. সে ফুটবল খেলছিল।

They were watching television. তারা টেলিভিশন দেখছিল।

It was raining. বৃষ্টি হচ্ছিল।


◼ Past Continuous-এর গঠন:


i) Affirmative Sentence:


● গঠন: Subject + was/were + V-ing + Object


● Was এবং were-এর ব্যবহার:

  • I, He, She, It এবং অন্যান্য একবচন Subject-এর সঙ্গে সাধারণত was ব্যবহৃত হয়।
  • You, We, They এবং অন্যান্য বহুবচন Subject-এর সঙ্গে were ব্যবহৃত হয়।

● উদাহরণ:


I was studying English. আমি ইংরেজি পড়ছিলাম।

He was sleeping. সে ঘুমাচ্ছিল।

She was cooking food. সে রান্না করছিল।

We were playing cricket. আমরা ক্রিকেট খেলছিলাম।

They were working. তারা কাজ করছিল।


ii) Negative Sentence:


● গঠন: Subject + was/were + not + V-ing


● উদাহরণ:


I was not sleeping. আমি ঘুমাচ্ছিলাম না।

He was not working. সে কাজ করছিল না।

They were not playing. তারা খেলছিল না।

We were not watching television. আমরা টেলিভিশন দেখছিলাম না।


iii) Interrogative Sentence:


● গঠন: Was/Were + Subject + V-ing...?


● উদাহরণ:


Was he reading a book? সে কি বই পড়ছিল?

Were you sleeping? তুমি কি ঘুমাচ্ছিলে?

Were they playing football? তারা কি ফুটবল খেলছিল?

Was she cooking food? সে কি রান্না করছিল?


iv) Wh-question:


● গঠন: Wh-word + was/were + Subject + V-ing...?


● উদাহরণ:


What were you doing? তুমি কী করছিলে?

Where was he going? সে কোথায় যাচ্ছিল?

Why were they laughing? তারা কেন হাসছিল?

Who was talking to you? কে তোমার সঙ্গে কথা বলছিল?


◼ Past Continuous-এর প্রধান ব্যবহার:


i) অতীতের নির্দিষ্ট সময়ে চলমান কাজ:


I was studying at 8 p.m. yesterday.

আমি গতকাল রাত ৮টার সময় পড়ছিলাম।

At this time last night, we were watching a movie.

গতকাল রাতে এই সময় আমরা একটি সিনেমা দেখছিলাম।


ii) একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটেছিল:


I was reading when he came. সে যখন এসেছিল, তখন আমি পড়ছিলাম।

এখানে,

I was reading = চলমান কাজ

he came = মাঝখানে ঘটে যাওয়া ঘটনা


আরও উদাহরণ:

She was cooking when the phone rang. ফোন বাজার সময় সে রান্না করছিল।

They were playing when it started to rain. বৃষ্টি শুরু হওয়ার সময় তারা খেলছিল।

While I was walking, I saw an accident. হাঁটার সময় আমি একটি দুর্ঘটনা দেখেছিলাম।


iii) অতীতে একই সময়ে দুটি কাজ চলছিল:


While I was studying, my brother was watching television. আমি যখন পড়ছিলাম, আমার ভাই তখন টেলিভিশন দেখছিল।

She was cooking while he was cleaning the room. সে রান্না করছিল, আর সে সময় অন্যজন ঘর পরিষ্কার করছিল।


iv) অতীতের সাময়িক পরিস্থিতি:


I was living in Kolkata at that time. আমি তখন কলকাতায় থাকছিলাম।

He was working in a private company in 2022. 2022 সালে সে একটি বেসরকারি সংস্থায় কাজ করছিল।


● Past Continuous-এর Signal Words:

  • while
  • when
  • at that time
  • at 5 p.m. yesterday
  • all evening
  • this time yesterday

* মনে রাখবে, when-এর পরে সবসময় Simple Past এবং while-এর পরে সবসময় Past Continuous হবে এমন কোনো কঠোর নিয়ম নেই। বাক্যের অর্থ ও কাজের প্রকৃতি বুঝে Tense ব্যবহার করতে হয়।


উদাহরণ:


When I arrived, he was sleeping.

When I was sleeping, the phone rang.

দুটি বাক্যেই when-এর পরে ভিন্ন Tense রয়েছে।


3.3. Past Perfect Tense


◼ Past Perfect Tense কী?


অতীতে দুটি কাজ ঘটলে, তাদের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল, সেই কাজটি বোঝাতে Past Perfect Tense ব্যবহার করা হয়। অর্থাৎ, অতীতের একটি ঘটনার আগেই অন্য একটি কাজ শেষ হয়েছিল, এমন ক্ষেত্রে আগে সম্পন্ন হওয়া কাজটির জন্য সাধারণত Past Perfect ব্যবহৃত হয়।


উদাহরণ:


The train had left before I reached the station.

আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি চলে গিয়েছিল।


এখানে,

  • ট্রেন চলে যাওয়া = আগে ঘটেছে
  • স্টেশনে পৌঁছানো = পরে ঘটেছে

তাই আগে ঘটে যাওয়া কাজটির জন্য had left এবং পরের কাজটির জন্য reached ব্যবহৃত হয়েছে।


◼ Past Perfect-এর গঠন:


a) Affirmative Sentence:


● গঠন: Subject + had + V3 + Object


* এখানে সব Subject-এর সঙ্গে had ব্যবহৃত হয়।


● উদাহরণ:


I had finished the work. আমি কাজটি শেষ করেছিলাম।

He had gone home. সে বাড়ি চলে গিয়েছিল।

She had written a letter. সে একটি চিঠি লিখেছিল।

They had completed the task. তারা কাজটি সম্পন্ন করেছিল।


b) Negative Sentence:


● গঠন: Subject + had not + V3 + Object


● উদাহরণ:


I had not finished the work. আমি কাজটি শেষ করিনি/শেষ করিনি তখনও।

He had not arrived. সে তখনও এসে পৌঁছায়নি।

They had not completed the task. তারা তখনও কাজটি সম্পন্ন করেনি।


c) Interrogative Sentence:


● গঠন: Had + Subject + V3...?


● উদাহরণ:


Had you finished the work? তুমি কি কাজটি শেষ করেছিলে?

Had he left before you arrived? তুমি পৌঁছানোর আগেই কি সে চলে গিয়েছিল?

Had they eaten dinner? তারা কি রাতের খাবার খেয়েছিল?


d) Wh-question:


● গঠন: Wh-word + had + Subject + V3...?


● উদাহরণ:


Why had he left? সে কেন চলে গিয়েছিল?

Where had they gone? তারা কোথায় গিয়েছিল?

What had she written? সে কী লিখেছিল?


◼ Past Perfect-এর প্রধান ব্যবহার:


i) অতীতে দুটি কাজের মধ্যে আগে সম্পন্ন হওয়া কাজ:


When I reached the station, the train had left. আমি স্টেশনে পৌঁছানোর সময় ট্রেনটি চলে গিয়েছিল।

The patient had died before the doctor arrived. ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল।

The movie had started before we entered the hall. আমরা হলের ভিতরে ঢোকার আগেই সিনেমাটি শুরু হয়ে গিয়েছিল।


ii) By the time-এর সঙ্গে:


By the time অর্থ হল যখন কোনো সময় বা ঘটনা এসে পৌঁছায়, ততক্ষণে।

By the time I reached the office, the meeting had started. আমি অফিসে পৌঁছানোর আগেই মিটিং শুরু হয়ে গিয়েছিল।

By the time the police arrived, the thief had escaped. পুলিশ পৌঁছানোর আগেই চোর পালিয়ে গিয়েছিল।


iii) অতীতের কোনো সময়ের আগে কাজ সম্পন্ন হওয়া:


I had completed the project by Monday. সোমবারের মধ্যে আমি প্রকল্পটি শেষ করেছিলাম।

She had finished her homework before dinner. রাতের খাবারের আগে সে বাড়ির কাজ শেষ করেছিল।


iv) অতীতের কোনো ঘটনা বা অবস্থার কারণ বোঝাতে:


He was tired because he had worked all night. সে ক্লান্ত ছিল, কারণ সে সারা রাত কাজ করেছিল।

She could not enter the house because she had lost the key. সে বাড়িতে ঢুকতে পারেনি, কারণ সে চাবিটি হারিয়ে ফেলেছিল।


* গুরুত্বপূর্ণ নিয়ম: দুটি ঘটনা অতীতে ঘটেছে বলেই যেকোনো একটি বাক্যে Past Perfect বসাতে হবে এমন নয়। যদি ঘটনাগুলি ধারাবাহিকভাবে ঘটে এবং অর্থ পরিষ্কার থাকে, তাহলে Simple Past-ও ব্যবহার করা যায়।


উদাহরণ:


He opened the door and entered the room. সে দরজা খুলে ঘরে ঢুকল।

এখানে ঘটনাগুলি ধারাবাহিকভাবে ঘটেছে। Past Perfect প্রয়োজন নেই।


কিন্তু,

When I reached the station, the train had already left.

আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি চলে গিয়েছিল।

এখানে কোন কাজটি আগে হয়েছে, তা স্পষ্ট করতে Past Perfect ব্যবহার করা হয়েছে।


● Past Perfect-এর গুরুত্বপূর্ণ শব্দ:

  • before
  • after
  • by the time
  • already
  • until then
  • when (বাক্যের অর্থ অনুযায়ী)

* বিশেষ সতর্কতা: before বা after দেখলেই Past Perfect বাধ্যতামূলক নয়। ঘটনার ক্রম ও বাক্যের অর্থ অনুযায়ী Tense নির্বাচন করতে হবে।


3.4. Past Perfect Continuous Tense


◼ Past Perfect Continuous Tense কী?


অতীতের কোনো নির্দিষ্ট সময় বা ঘটনার আগে একটি কাজ কিছু সময় ধরে চলছিল, তা বোঝাতে Past Perfect Continuous Tense ব্যবহার করা হয়। এই Tense-এ কাজের স্থায়িত্ব বা কতক্ষণ ধরে কাজটি চলছিল, সেটি গুরুত্বপূর্ণ।


উদাহরণ:


I had been studying for two hours when he arrived.সে যখন এসেছিল, তখন আমি দুই ঘণ্টা ধরে পড়ছিলাম।

এখানে,

পড়া শুরু হয়েছিল আগে।

পড়া কিছু সময় ধরে চলছিল।

সে আসার সময় সেই কাজ চলছিল।

তাই had been studying ব্যবহার করা হয়েছে।


◼ Past Perfect Continuous-এর গঠন:


a) Affirmative Sentence:


● গঠন: Subject + had been + V-ing + Object + Time


* সব Subject-এর সঙ্গে had been ব্যবহৃত হয়।


● উদাহরণ:


I had been studying for two hours. আমি দুই ঘণ্টা ধরে পড়ছিলাম।

He had been working since morning. সে সকাল থেকে কাজ করছিল।

She had been cooking for an hour. সে এক ঘণ্টা ধরে রান্না করছিল।

They had been playing since 4 p.m. তারা বিকেল ৪টা থেকে খেলছিল।


b) Negative Sentence:


● গঠন: Subject + had not been + V-ing


● উদাহরণ:


I had not been sleeping well. আমি তখন ভালোভাবে ঘুমাচ্ছিলাম না।

He had not been working for long. সে দীর্ঘ সময় ধরে কাজ করছিল না।

They had not been waiting for very long. তারা খুব বেশি সময় ধরে অপেক্ষা করছিল না।


c) Interrogative Sentence:


● গঠন: Had + Subject + been + V-ing...?


● উদাহরণ:


Had you been studying for two hours? তুমি কি দুই ঘণ্টা ধরে পড়ছিলে?

Had he been working since morning? সে কি সকাল থেকে কাজ করছিল?

Had they been waiting for a long time? তারা কি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল?


d) Wh-question:


● গঠন: Wh-word + had + Subject + been + V-ing...?


● উদাহরণ:


How long had you been waiting? তুমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলে?

Why had he been crying? সে কেন কাঁদছিল?

What had she been doing before you arrived? তুমি আসার আগে সে কী করছিল?


◼ Past Perfect Continuous-এর প্রধান ব্যবহার:


i) অতীতে কোনো ঘটনার আগে দীর্ঘ সময় ধরে চলমান কাজ:


I had been working for three hours when the electricity went out.বিদ্যুৎ চলে যাওয়ার সময় আমি তিন ঘণ্টা ধরে কাজ করছিলাম।

They had been travelling for six hours when they reached the hotel.তারা হোটেলে পৌঁছানোর সময় ছয় ঘণ্টা ধরে ভ্রমণ করছিল।


ii) অতীতের কোনো অবস্থার কারণ বোঝাতে:


He was tired because he had been running.সে ক্লান্ত ছিল, কারণ সে দৌড়াচ্ছিল/দৌড়ে আসছিল।

Her eyes were red because she had been crying.তার চোখ লাল ছিল, কারণ সে কাঁদছিল।


iii) অতীতে কতক্ষণ ধরে কাজ চলছিল, তা বোঝাতে:


By 5 p.m., I had been studying for four hours. বিকেল ৫টার মধ্যে আমি চার ঘণ্টা ধরে পড়ছিলাম।

By the time the bus arrived, we had been waiting for an hour. বাসটি আসার সময় আমাদের এক ঘণ্টা ধরে অপেক্ষা করা হয়ে গিয়েছিল।


● Since ও For-এর ব্যবহার:


ইংরাজি বাক্যে, 'কখন থেকে' অর্থে Since এবং 'কতক্ষণ ধরে' অর্থে For ব্যাবহার করা হয়। যেমন,

  • since morning
  • since Monday
  • since 2020
  • since 8 a.m.
  • for two hours
  • for five days
  • for three years
  • for a long time

উদাহরণ:

She had been teaching since morning when I met her. তার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল, সে তখন সকাল থেকে পড়াচ্ছিল।

He had been waiting for two hours before the train arrived. ট্রেন আসার আগে সে দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছিল।


3. Future Tense


Future Tense এমন কাজ বা ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়, যা ভবিষ্যতে ঘটবে, ভবিষ্যতের কোনো সময়ে চলতে থাকবে, ভবিষ্যতের কোনো সময়ের মধ্যে সম্পন্ন হবে, অথবা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু সময় ধরে চলতে থাকবে।


Future Tense প্রধানত চার প্রকার, যথা:


3.1. Future Indefinite Tense (Simple Future)

3.2. Future Continuous Tense

3.3. Future Perfect Tense

3.4. Future Perfect Continuous Tense


প্রতিটি Tense-এর ব্যবহার আলাদা। তাই শুধু Structure মুখস্থ না করে কখন কোন Tense ব্যবহার করতে হয়, তা উদাহরণসহ বোঝা জরুরি। নীচে এই চার প্রকার Tense সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।


3.1. Future Indefinite Tense / Simple Future Tense


◼ Future Indefinite Tense কী?


যে কাজ ভবিষ্যতে ঘটবে বা সম্পন্ন হবে, তা বোঝাতে সাধারণত Future Indefinite Tense ব্যবহার করা হয়।

আরো ভালোভাবে বললে, কোনো ব্যক্তি ভবিষ্যতে কিছু করবে, কোনো ঘটনা ঘটবে, কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিংবা কোনো কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হবে এমন ক্ষেত্রে Simple Future ব্যবহৃত হতে পারে।


উদাহরণ:


I will go to school tomorrow. আমি আগামীকাল স্কুলে যাব।

He will help you. সে তোমাকে সাহায্য করবে।

They will play football next Sunday. তারা আগামী রবিবার ফুটবল খেলবে।

She will call me tonight. সে আজ রাতে আমাকে ফোন করবে।

এই বাক্যগুলিতে ভবিষ্যতে কাজ হওয়ার কথা বলা হয়েছে।


◼ Future Indefinite-এর গঠন:


a) Affirmative Sentence:


● গঠন: Subject + will + V1 + Object


* আধুনিক ইংরেজিতে সব Subject-এর সঙ্গে will + V1 ব্যবহার করা যায়।


উদাহরণ:


I will study English. আমি ইংরেজি পড়ব।

He will buy a new phone. সে একটি নতুন ফোন কিনবে।

She will write a letter. সে একটি চিঠি লিখবে।

We will visit Kolkata. আমরা কলকাতা ভ্রমণ করব।

They will complete the work. তারা কাজটি সম্পন্ন করবে।


b) Negative Sentence:


● গঠন: Subject + will not + V1 + Object


* Will not-এর সংক্ষিপ্ত রূপ হলো won't।


উদাহরণ:


I will not go there. আমি সেখানে যাব না।

He will not help you. সে তোমাকে সাহায্য করবে না।

She will not attend the meeting. সে সভায় যোগ দেবে না।

They won't play tomorrow. তারা আগামীকাল খেলবে না।


c) Interrogative Sentence:


● গঠন: Will + Subject + V1 + Object?


উদাহরণ:


Will you help me? তুমি কি আমাকে সাহায্য করবে?

Will he come tomorrow? সে কি আগামীকাল আসবে?

Will they attend the meeting? তারা কি সভায় যোগ দেবে?

Will she call you? সে কি তোমাকে ফোন করবে?


d) Wh-question:


● গঠন: Wh-word + will + Subject + V1...?


উদাহরণ:


When will you come? তুমি কখন আসবে?

Where will they stay? তারা কোথায় থাকবে?

What will he do? সে কী করবে?

Why will she leave? সে কেন চলে যাবে?


◼ Future Indefinite-এর প্রধান ব্যবহার:


i) ভবিষ্যতের কাজ বোঝাতে:


I will meet you tomorrow.আমি আগামীকাল তোমার সঙ্গে দেখা করব।

She will visit her grandmother next week.সে আগামী সপ্তাহে তার দিদা/ঠাকুমার সঙ্গে দেখা করতে যাবে।

We will start the project next month.আমরা আগামী মাসে প্রকল্পটি শুরু করব।


ii) তাৎক্ষণিক সিদ্ধান্ত বোঝাতে:


কথা বলার মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে Will ব্যবহার করা হয়। যেমন,

The phone is ringing. I will answer it.ফোন বাজছে। আমি ফোনটি ধরছি/ধরব।

I am thirsty. I will get some water.আমার তেষ্টা পেয়েছে। আমি একটু জল নিয়ে আসছি/আনব।


iii) প্রতিশ্রুতি বা সাহায্যের আশ্বাস দিতে:


I will always support you. আমি সবসময় তোমাকে সমর্থন করব।

Don't worry. I will help you. চিন্তা করো না। আমি তোমাকে সাহায্য করব।

I will never forget your kindness. আমি কখনো তোমার উপকার ভুলব না।


iv) ভবিষ্যৎ সম্পর্কে অনুমান বা Prediction:


I think it will rain tomorrow. আমার মনে হয় আগামীকাল বৃষ্টি হবে।

He will probably win the match. সম্ভবত সে ম্যাচটি জিতবে।

You will enjoy this movie. তুমি এই সিনেমাটি উপভোগ করবে।


v) অনুরোধ বা প্রস্তাব:


Will you please open the door? তুমি কি দয়া করে দরজাটি খুলবে?

Will you help me with this question? তুমি কি এই প্রশ্নটিতে আমাকে সাহায্য করবে?


● Will ও Shall-এর ব্যবহার:


প্রচলিত ইংরেজিতে will সব Subject-এর সঙ্গে ভবিষ্যৎ বোঝাতে ব্যবহার করা যায়। যেমন:

  • I will go.
  • He will come.
  • We will study.

পুরোনো Traditional Grammar-এ কখনো কখনো I/We-এর সঙ্গে Shall এবং He/She/They-এর সঙ্গে Will শেখানো হয়। কিন্তু আধুনিক ইংরেজিতে সাধারণ ভবিষ্যৎ বোঝাতে Will-ই সবচেয়ে প্রচলিত।


তবে Shall এখনও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন,

Shall we start? আমরা কি শুরু করব?

Shall I open the window? আমি কি জানালাটি খুলব?

এখানে Shall দিয়ে প্রস্তাব বা মতামত চাওয়া হচ্ছে।


3.2. Future Continuous Tense


◼ Future Continuous Tense কী?


ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে, তা বোঝাতে Future Continuous Tense ব্যবহার করা হয়। অর্থাৎ, এক্ষেত্রে ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ে কাজটি চলমান অবস্থায় থাকবে।


উদাহরণ:


I will be studying at 8 p.m. tomorrow. আমি আগামীকাল রাত ৮টার সময় পড়তে থাকব।

He will be working tomorrow morning. সে আগামীকাল সকালে কাজ করতে থাকবে।

They will be playing football at this time tomorrow. আগামীকাল এই সময় তারা ফুটবল খেলতে থাকবে।


◼ Future Continuous-এর গঠন


a) Affirmative Sentence:


● গঠন: Subject + will be + V-ing + Object


সব Subject-এর সঙ্গে will be + V-ing ব্যবহার করা হয়।


● উদাহরণ:


I will be reading a book. আমি একটি বই পড়তে থাকব।

He will be sleeping at 11 p.m. সে রাত ১১টার সময় ঘুমিয়ে থাকবে/ঘুমাতে থাকবে।

She will be cooking dinner. সে রাতের খাবার রান্না করতে থাকবে।

We will be travelling tomorrow. আমরা আগামীকাল ভ্রমণ করতে থাকব।

They will be waiting for us. তারা আমাদের জন্য অপেক্ষা করতে থাকবে।


b) Negative Sentence:


● গঠন: Subject + will not be + V-ing


● উদাহরণ:


I will not be working at night. আমি রাতে কাজ করতে থাকব না।

He will not be sleeping at 10 p.m. রাত ১০টার সময় সে ঘুমিয়ে থাকবে না।

They will not be playing tomorrow afternoon. তারা আগামীকাল বিকেলে খেলতে থাকবে না।


c) Interrogative Sentence:


● গঠন: Will + Subject + be + V-ing...?


● উদাহরণ:


Will you be studying tonight? তুমি কি আজ রাতে পড়তে থাকবে?

Will he be working tomorrow? সে কি আগামীকাল কাজ করতে থাকবে?

Will they be waiting for us? তারা কি আমাদের জন্য অপেক্ষা করতে থাকবে?


d) Wh-question:


● গঠন: Wh-word + will + Subject + be + V-ing...?


● উদাহরণ:


What will you be doing tomorrow? তুমি আগামীকাল কী করতে থাকবে?

Where will he be staying? সে কোথায় থাকবে?

Why will they be waiting there? তারা সেখানে কেন অপেক্ষা করতে থাকবে?


◼ Future Continuous-এর প্রধান ব্যবহার:


i) ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে চলমান কাজ:


At 9 p.m. tomorrow, I will be studying English. আগামীকাল রাত ৯টার সময় আমি ইংরেজি পড়তে থাকব।

This time next week, we will be travelling to Delhi. আগামী সপ্তাহের এই সময় আমরা দিল্লির উদ্দেশ্যে ভ্রমণ করতে থাকব।

At noon tomorrow, she will be attending a class. আগামীকাল দুপুরে সে একটি ক্লাস করতে থাকবে।


ii) ভবিষ্যতে কোনো কাজ চলার সময় অন্য একটি ঘটনা ঘটবে:


When you arrive, I will be waiting for you. তুমি যখন পৌঁছাবে, তখন আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকব।

When you call me tonight, I will be studying. তুমি আজ রাতে ফোন করলে আমি পড়তে থাকব।

এখানে Future Continuous দিয়ে ভবিষ্যতের কোনো সময়ে চলমান কাজ বোঝানো হয়েছে।


iii) ভবিষ্যতের স্বাভাবিক বা প্রত্যাশিত কার্যক্রম:


I will be staying at home this evening. আজ সন্ধ্যায় আমি বাড়িতে থাকব।

The students will be taking their examination next Monday. শিক্ষার্থীরা আগামী সোমবার পরীক্ষা দেবে।


iv) ভদ্রভাবে কারও পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া:


Will you be using the computer this evening? তুমি কি আজ সন্ধ্যায় কম্পিউটার ব্যবহার করবে?

Will you be joining us for dinner? তুমি কি আমাদের সঙ্গে রাতের খাবারে যোগ দেবে?


এই ধরনের প্রশ্ন অনেক সময় সরাসরি অনুরোধ না করে কারও পরিকল্পনা সম্পর্কে ভদ্রভাবে জানতে সাহায্য করে।


● Future Continuous-এর Signal Words:

  • this time tomorrow
  • at 8 p.m. tomorrow
  • at this time next week
  • tomorrow morning
  • all day tomorrow
  • when you arrive (বাক্যের অর্থ অনুযায়ী)

* মনে রাখবে, Future Continuous ব্যবহারের মূল বিষয় হলো ভবিষ্যতের কোনো সময়ে কাজটি চলমান থাকবে।


3.3. Future Perfect Tense


◼ Future Perfect Tense কী?


ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের আগেই একটি কাজ সম্পন্ন হয়ে যাবে, তা বোঝাতে Future Perfect Tense ব্যবহার করা হয়।

এখানে কাজটি শুধু ভবিষ্যতে হবে, তা নয়; ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় বা ঘটনার মধ্যে কাজটি শেষ হয়ে যাবে, এটাই মূল ধারণা।


উদাহরণ:


I will have finished the work by 6 p.m. আমি সন্ধ্যা ৬টার মধ্যে কাজটি শেষ করে ফেলব।

She will have reached home by then. ততক্ষণে সে বাড়িতে পৌঁছে যাবে।

They will have completed the project by next month. আগামী মাসের মধ্যে তারা প্রকল্পটি সম্পন্ন করে ফেলবে।


◼ Future Perfect-এর গঠন:


a) Affirmative Sentence:


● গঠন: Subject + will have + V3 + Object


* এখানে will-এর পরে have এবং তারপর Verb-এর তৃতীয় রূপ বা V3 বসে।


উদাহরণ:


I will have completed my homework. আমি আমার বাড়ির কাজ শেষ করে ফেলব।

He will have reached the station. সে স্টেশনে পৌঁছে যাবে।

She will have written the letter. সে চিঠিটি লিখে ফেলবে।

They will have finished the work. তারা কাজটি শেষ করে ফেলবে।

We will have left by 8 a.m. সকাল ৮টার মধ্যে আমরা চলে যাব।


b) Negative Sentence:


● গঠন: Subject + will not have + V3


উদাহরণ:


I will not have finished the work by noon. দুপুরের মধ্যে আমি কাজটি শেষ করতে পারব না/শেষ করা হয়ে উঠবে না।

He will not have reached home by then. ততক্ষণে তার বাড়ি পৌঁছানো হয়ে উঠবে না।

They will not have completed the project by Friday. শুক্রবারের মধ্যে তারা প্রকল্পটি শেষ করতে পারবে না।


c) Interrogative Sentence:


● গঠন: Will + Subject + have + V3...?


উদাহরণ:


Will you have finished the work by tomorrow? আগামীকালের মধ্যে তুমি কি কাজটি শেষ করে ফেলবে?

Will he have reached the station by 5 p.m.? বিকেল ৫টার মধ্যে সে কি স্টেশনে পৌঁছে যাবে?

Will they have completed the project by next week? আগামী সপ্তাহের মধ্যে তারা কি প্রকল্পটি সম্পন্ন করে ফেলবে?


d) Wh-question:


● গঠন: Wh-word + will + Subject + have + V3...?


উদাহরণ:


When will you have finished the work? তুমি কখনের মধ্যে কাজটি শেষ করে ফেলবে?

How much work will they have completed by Friday? শুক্রবারের মধ্যে তারা কতটা কাজ শেষ করে ফেলবে?

Where will he have reached by noon? দুপুরের মধ্যে সে কোথায় পৌঁছে যাবে?


◼ Future Perfect-এর প্রধান ব্যবহার:


i) ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে:


I will have completed the syllabus by December .ডিসেম্বরের মধ্যে আমি সিলেবাস শেষ করে ফেলব।

She will have finished cooking by 8 p.m. রাত ৮টার মধ্যে সে রান্না শেষ করে ফেলবে।

We will have built the house by next year. আগামী বছরের মধ্যে আমরা বাড়িটি তৈরি করে ফেলব।


ii) ভবিষ্যতের অন্য একটি ঘটনার আগে কাজ সম্পন্ন হবে:


I will have finished my work before he arrives. সে আসার আগেই আমি আমার কাজ শেষ করে ফেলব।

They will have left before the rain starts. বৃষ্টি শুরু হওয়ার আগেই তারা চলে যাবে।

By the time you reach the station, the train will have departed. তুমি স্টেশনে পৌঁছানোর সময়ের মধ্যে ট্রেনটি ছেড়ে চলে যাবে।


iii) ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত অর্জন বা অগ্রগতি বোঝাতে:


By the end of this year, she will have completed her degree. এই বছরের শেষ নাগাদ সে তার ডিগ্রি সম্পন্ন করে ফেলবে।

By next month, I will have saved enough money. আগামী মাসের মধ্যে আমি যথেষ্ট টাকা জমিয়ে ফেলব।


● Future Perfect-এর Signal Words:

  • by tomorrow
  • by next week
  • by next year
  • by then
  • by 5 p.m.
  • before
  • by the time
  • by the end of the month

By সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে বা সেই সময়ের আগেই কাজ সম্পন্ন হওয়ার ধারণা প্রকাশ করে।


উদাহরণ:

I will have finished the work by 5 p.m. আমি বিকেল ৫টার মধ্যে কাজটি শেষ করে ফেলব।


3.4. Future Perfect Continuous Tense


◼ Future Perfect Continuous Tense কী?


ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত একটি কাজ কতক্ষণ ধরে চলতে থাকবে, তা বোঝাতে Future Perfect Continuous Tense ব্যবহার করা হয়।


* এই Tense-এ দুটি বিষয় গুরুত্বপূর্ণ:

  • কাজটি ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে।
  • সেই সময় পর্যন্ত কাজটি কতক্ষণ ধরে চলবে, তা বোঝানো হবে।

উদাহরণ:


By 5 p.m., I will have been studying for three hours. বিকেল ৫টার মধ্যে আমার তিন ঘণ্টা ধরে পড়া হয়ে যাবে।

By next month, she will have been working here for five years. আগামী মাসের মধ্যে তার এখানে কাজ করার পাঁচ বছর পূর্ণ হবে।

By noon, they will have been travelling for six hours. দুপুরের মধ্যে তাদের ছয় ঘণ্টা ধরে ভ্রমণ করা হয়ে যাবে।


◼ Future Perfect Continuous-এর গঠন:


a) Affirmative Sentence:


● গঠন: Subject + will have been + V-ing + Object + Time


* এক্ষেত্রে প্রায় সব Subject-এর সঙ্গে একই Structure ব্যবহার করা হয়।


● উদাহরণ:


I will have been studying for three hours. আমার তিন ঘণ্টা ধরে পড়া হয়ে যাবে।

He will have been working for ten years by 2030. 2030 সালের মধ্যে তার কাজ করার দশ বছর পূর্ণ হবে।

She will have been teaching here for five years by June. জুনের মধ্যে তার এখানে পড়ানোর পাঁচ বছর পূর্ণ হবে।

They will have been living here for a decade by next year. আগামী বছরের মধ্যে তাদের এখানে বসবাসের দশ বছর পূর্ণ হবে।


b) Negative Sentence:


● গঠন: Subject + will not have been + V-ing


● উদাহরণ:


I will not have been working here for a year by June. জুনের মধ্যে এখানে আমার কাজ করার এক বছর পূর্ণ হবে না।

He will not have been studying for three hours by noon. দুপুরের মধ্যে তার পড়ার সময়কাল তিন ঘণ্টা হবে না।

They will not have been living here for ten years by 2030. 2030 সালের মধ্যে এখানে তাদের বসবাসের দশ বছর পূর্ণ হবে না।


c) Interrogative Sentence:


● গঠন: Will + Subject + have been + V-ing...?


● উদাহরণ:


Will you have been working here for five years by next June? আগামী জুনের মধ্যে এখানে তোমার কাজ করার পাঁচ বছর পূর্ণ হবে কি?

Will she have been studying for three hours by 8 p.m.? রাত ৮টার মধ্যে তার তিন ঘণ্টা ধরে পড়া হয়ে যাবে কি?

Will they have been travelling for six hours by noon? দুপুরের মধ্যে তাদের ছয় ঘণ্টা ধরে ভ্রমণ করা হয়ে যাবে কি?


d) Wh-question:


● গঠন: Wh-word + will + Subject + have been + V-ing...?


● উদাহরণ:


How long will you have been working here by next year? আগামী বছরের মধ্যে এখানে তোমার কাজ করার সময়কাল কত হবে?

How long will she have been studying by 10 p.m.? রাত ১০টার মধ্যে সে কতক্ষণ ধরে পড়বে?

How long will they have been waiting by noon? দুপুরের মধ্যে তারা কতক্ষণ ধরে অপেক্ষা করবে?


◼ Future Perfect Continuous-এর প্রধান ব্যবহার:


i) ভবিষ্যতের নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের স্থায়িত্ব বোঝাতে:


By next January, I will have been preparing for the examination for six months. আগামী জানুয়ারির মধ্যে আমার ছয় মাস ধরে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়ে যাবে।

By 2030, he will have been teaching for twenty years. 2030 সালের মধ্যে তার শিক্ষকতার কুড়ি বছর পূর্ণ হবে।

By 10 p.m., she will have been working for eight hours. রাত ১০টার মধ্যে তার আট ঘণ্টা ধরে কাজ করা হয়ে যাবে।


ii) ভবিষ্যতের কোনো ঘটনার আগে কতক্ষণ ধরে কাজ চলবে, তা বোঝাতে:


By the time you arrive, I will have been waiting for two hours. তুমি পৌঁছানোর সময় আমার দুই ঘণ্টা ধরে অপেক্ষা করা হয়ে যাবে।

By the time the train reaches Kolkata, we will have been travelling for five hours. ট্রেনটি কলকাতায় পৌঁছানোর সময় আমাদের পাঁচ ঘণ্টা ধরে ভ্রমণ করা হয়ে যাবে।


iii) কাজের সময়কাল বা স্থায়িত্বের ওপর জোর দিতে:


By next month, she will have been living in this city for ten years. আগামী মাসের মধ্যে এই শহরে তার বসবাসের দশ বছর পূর্ণ হবে।

By the end of the year, they will have been running the business for a decade. বছরের শেষ নাগাদ তাদের ব্যবসা পরিচালনার দশ বছর পূর্ণ হবে।

Post a Comment

0 Comments